এই সার্ভিস সম্পর্কে
কয়েল ও ফিল্টার পরিষ্কার, গ্যাস চেক ও পারফরম্যান্স টেস্টসহ পুরো এসি সার্ভিস।
এসির ঠান্ডা ফিরিয়ে আনে, বিদ্যুৎ বিলও কমায়। টেকনিশিয়ান ফিল্টার ও কয়েল জেট দিয়ে ধোবেন, ড্রেন লাইন পরিষ্কার করে পানি পড়া বন্ধ করবেন, আউটডোর ইউনিট পরিষ্কার করবেন এবং গ্যাস প্রেশার ও থার্মোস্ট্যাট চেক করবেন। স্প্লিট, উইন্ডো ও ক্যাসেট এসি—সবই করা হয়। বছরে দুইবার সার্ভিসিং করানো ভালো।